উচ্চমাধ্যমিক পাস করে কলেজে যাওয়া আর হল না। ঘর থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে মৃতার নাম রিনা রায়। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া গ্রামের ঘটনা। পরিবার সুত্রে জানা গেছে, সোমবার রাতে খাওয়া দাওয়ার পর পরিবারের সবার সঙ্গে প্রায় অনেকক্ষণ গল্প করে ঘুমোতে যায় রিনা ও তার বোন। আজ সকালে রিনার বোন দেখতে পায় বিছানায় দিদি নেই।এরপরই বাবা মাকে বিষয়টি জানায় সে। খোঁজাখুঁজির পর বাড়ির অন্য একটি ঘর থেকে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনার পরই খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজজঞ্জ থানার পুলিশ।
উচ্চমাধ্যমিক পাস করে কলেজে যাওয়া আর হল না, উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ!
June 18, 2024
December 24, 2025
— min
Ultra Tech Engine · Design by Anupam · Yldl4u.IN
Encrypted Content
Enter password to unlock this content
Access denied
Related Neural Links
Die
